ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জুলাই, ২০২৫, ০১:৩৯ দুপুর

যশোরে পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা

যশোরে পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা

যশোরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কার (৫৩) ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে আবু বক্কার একই এলাকার নির্মল কুমার নামে এক ব্যক্তির কাছে পোষা মুরগি বিক্রি করেছিলেন। সেই বিক্রির টাকা চাইতে গেলে নির্মল কুমার ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন। কথা কাটাকাটির একপর্যায়ে তারা দুজন মিলে বাঁশের লাঠি দিয়ে আবু বক্কারকে বেধড়ক মারপিট করেন।

আরও পড়ুন

এসময় স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আবু বক্কারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ