ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জুলাই, ২০২৫, ১১:৫৫ দুপুর

সারা দেশে সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ

সারা দেশে সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

রাষ্ট্রীয় শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আজ মঙ্গলবার (২২ জুলাই) সারা দেশের সব সিনেমা হল বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়েছে সংগঠনটি। 

গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র সেকশনের ভবনে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিকট বিস্ফোরণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এ ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ ২৭ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনাটি পুরো জাতিকে গভীর শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে। 

আরও পড়ুন

সরকার ইতোমধ্যে মঙ্গলবারকে রাষ্ট্রীয় শোকদিবস হিসেবে ঘোষণা করেছে। সেই সিদ্ধান্তে সম্মান জানিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি এক বিবৃতিতে দিনটিতে দেশব্যাপী সকল সিনেমা হলের প্রদর্শনী বন্ধ রাখার আহ্বান জানায়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা