ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জুলাই, ২০২৫, ১১:৫৪ দুপুর

সচিবালয়ে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত ৪০

ছবি : সংগৃহীত,সচিবালয়ে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত ৪০

শিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪০ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার বিকালের দিকে ঘটনাটি ঘটে। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আহত শিক্ষার্থীরা হলেন- আশিক(১৯) রাকিবুল হাসান(২১) আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা(১৮) মুগ্ধ (১৯) অন্তর(২০) শাকিল (২৩) শাওন (১৯), তানসিন (২০)সিয়াম (১৮),মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮) নেহাল (২০)সহ আরও অনেকে।

আহত শিক্ষার্থীরা জানান, তাদের এক দফা এক দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আজ সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিল। এসময় পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীরা তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে। এতে তারা আহত হয়।

আরও পড়ুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সচিবালয়ের সামনে থেকে প্রায় ৪০ জন আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ