ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জুলাই, ২০২৫, ১০:৪৯ দুপুর

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সহায়তার প্রস্তাব ভারতের

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সহায়তার প্রস্তাব ভারতের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে ভারত আগ্রহ প্রকাশ করেছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তার প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এই আগ্রহের কথা জানিয়েছে। ঢাকায় ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় গুরুতর আহতদের জন্য ভারতের কোনো বিশেষায়িত চিকিৎসা সহায়তা প্রয়োজন হলে বাংলাদেশ সরকার যেন প্রয়োজনীয় তথ্য আমাদের জানায়, সেই অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে শোক বার্তা প্রকাশ করেন নরেন্দ্র মোদী। শোকবার্তায় তিনি লেখেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি, যেখানে নিহতের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ