ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জুলাই, ২০২৫, ০৮:২৩ সকাল

বিমান বিধ্বস্তের ঘটনায় বিসিবি’র শোক কর্মসূচি

বিমান বিধ্বস্তের ঘটনায় বিসিবি’র শোক কর্মসূচি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনে আজ মঙ্গলবার (২২ জুলাই) নানা কর্মসূচি পালন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এদিন শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ বিসিবি’র আওতাধীন সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায়। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে শেরেবাংলা স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। দুই দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ অফিসিয়ালরা দুর্ঘটনার শিকারদের প্রতি শ্রদ্ধা জানাতে পরবেন কালো বাহুবন্ধনী।

ম্যাচ চলাকালে স্টেডিয়ামে কোনো রকম সংগীত বাজানো হবে না, যা বিসিবি’র পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘এই শোকাবহ মুহূর্তে আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। গোটা জাতির সঙ্গে আমরাও এই দুঃখে একাত্ম।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা