ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ জুলাই, ২০২৫, ০৩:০৬ দুপুর

উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

আন্তর্জাতিক ডেস্ক : ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোক বার্তা প্রকাশ করেন।

আরও পড়ুন

তার শোক বার্তায় ইসহাক দার লিখেছেন, ‘ঢাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর বিমানবাহিনীর জেট বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এতে বহু প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই দুঃখের মুহূর্তে বাংলাদেশ সরকার, এর নেতৃত্ব এবং জনগণের প্রতি আমার গভীর সহানুভূতি রইল।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি