ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ জুলাই, ২০২৫, ০২:১৯ দুপুর

আন্তঃবিশ্ববিদ্যালয় পোস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় পোস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধিঃ আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন বিষয়ক আন্তঃবিশ্ববিদ্যালয় পোস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘টিম নেক্সাস’। প্রতিযোগিতায় ১ম ও ২য় রানার্সআপ হয়েছে যথাক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘টিম ইনসাইট’ এবং টিম কন্ট্রোল’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ আয়োজিত এই প্রতিযোগিতার শিরোনাম ছিল “ইন্টার-ইউনিভার্সিটি আইএফআরএস পোস্টার প্রেজেন্টেশন” সোমবার (২১ জুলাই ) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধিতে সহায়ক। টিমওয়ার্ক, উদ্ভাবনী চিন্তাশক্তি ও কর্পোরেট বাস্তবতায় টিকে থাকার মতো কর্মদক্ষতা অর্জনে এমন আয়োজন অত্যন্ত কার্যকর।”

আরও পড়ুন

প্রতিযোগিতায় দেশের ১৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দল অংশগ্রহণ করে। আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (IFRS) সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় সহযোগিতা করে বাংলাদেশের জাতীয় পেশাদার অ্যাকাউন্টেন্সি সংস্থা ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা