ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ জুলাই, ২০২৫, ০১:০৬ দুপুর

রাশিয়ায় ৮২ ফুট গভীর খাদে পড়ে গেল বাস, নিহত ১৩

রাশিয়ায় ৮২ ফুট গভীর খাদে পড়ে গেল বাস, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে ১৩ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) ভোরে পূর্ব প্রজাতন্ত্রের সাখায় (ইয়াকুটিয়া) এ ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে মনে হচ্ছে। বাসটি নিয়ন্ত্রণ হারানোর ফলে রাস্তা থেকে উল্টে যায় এবং ২৫ মিটার (৮২ ফুট) গভীর খাদে পড়ে যায়।

স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় মধ্যরাত ৩টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনার প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, বাসটি একটি পুকুরের পাশে উল্টে গেছে এবং এর চাকাগুলো উপরের দিকে মুখ করে আছে।

আরও পড়ুন

এক বিবৃতিতে জানানো হয়েছে, ডেনিসভস্কি মাইনিং অ্যান্ড প্রসেসিং প্ল্যান্টের শিল্প সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। এই প্ল্যান্টে কয়লা খনন এবং প্রক্রিয়াজাতকরণ করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন যে, তারা এই ঘটনায় তদন্ত শুরু করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার শোক ঘোষণা করেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক