ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ জুলাই, ২০২৫, ১২:০৭ দুপুর

এএফসির নিয়ম ভাঙায় শাস্তি পেলো বাফুফে

বাফুফে

 গত ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের হাইভোল্টেজ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হামজা চৌধুরী, সামিত সোমদের ওই ম্যাচে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধিরা নিয়মভঙ্গ করেন। যে কারণে শাস্তির মুখে পড়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। 

ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচটিতে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে বাফুফের প্রতিনিধিদের কারণে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতে কমপক্ষে ২ মিনিট বিলম্ব হয়েছিল। এজন্য ফেডারেশনকে ১,৫০০ মার্কিন ডলার জরিমানা করেছে এএফসি ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটি।

চলতি মাসের ১৭ তারিখ এএফসির এই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানেই বাফুফেকে সতর্ক করে দেয়া হয়েছে যেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করা হয়। তাহলে আরও কঠোর শাস্তির সম্মুখীন হতে হতে পারে। তবে আগামী ৩০ দিনের মধ্যে বাফুফেকে জরিমানার ১,৫০০ মার্কিন ডলার দিতে হবে। 

আরও পড়ুন

এদিকে শুধু বাংলাদেশ নয়, এএফসি ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটির সভায় মিয়ানমার, পাকিস্তান ও কিরগিজস্তানসহ অন্য দেশকেও জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ