ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২০ জুলাই, ২০২৫, ০৭:৫৬ বিকাল

আখাউড়ায় আ.লীগের ৩ নেতাকর্মী ও কসবায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

আখাউড়ায় আ.লীগের ৩ নেতাকর্মী ও কসবায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল (১৯ জুলাই) শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান শিশু (৬৫), উপজেলা যুবলীগের সদস্য কলেজপাড়ার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৫৫) ও ইউনিয়ন যুবলীগের সদস্য বনগজ গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম শফিক (৫৪)। তাদেরকে  রবিবার আদালতে পাঠানো হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুর রউফকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে শাহপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর রউফ পৌরসভার শাহপুর গ্রামের মৃত আলফাজ আলীর ছেলে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের জানান, চলতি বছরের এপ্রিল মাসে কসবা থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলার ১৩ নম্বর এজহারভুক্ত আসামি ছিলেন আব্দুর রউফ।আজ রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত: ডেপুটি প্রেস সচিব

১০ জনের টটেনহ্যামকে হারিয়ে ম্যানইউর টানা চার জয়

‘প্রেমিকের সহায়তায়’ মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রাখেন মা

ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী আর্লি বার্ক

স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর

আকবরদের বিদায় করে অদম্য কাপের ফাইনালে শান্ত-সোহানরা