ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ জুলাই, ২০২৫, ১২:৫৬ দুপুর

জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সেনাপ্রধান

জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সেনাপ্রধান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ রবিবার (২০ জুলাই) ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।

অ্যাডমিন পোস্টে লিখেছেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অসুস্থ হওয়ার খবর শুনে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।’

সেনাপ্রধান জানান, আমির সাহেবের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন।

আরও পড়ুন

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় ওই পোস্টে।

শনিবার (১৯ জুলাই) জামায়াতের সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। বক্তব্য দেওয়ার সময় তিনি দাঁড়ানো অবস্থা থেকে মঞ্চে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেও আবারও লুটিয়ে পড়েন তিনি।

পরে বসে বসেই তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা