ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৫, ০২:৩০ দুপুর

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধ লটারির টিকিট বিক্রির দায়ে ২ ব্যক্তির জেল

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধ লটারির টিকিট বিক্রির দায়ে ২ ব্যক্তির জেল। প্রতীকী ছবি

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধ লটারির টিকিট বিক্রির সময় ২ ব্যক্তিকে হাতে নাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২ শত টাকা করে জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।

ভ্রাম্যমাণ আদালতের পেসকার মিজানুর রহমান জানান, সৈয়দপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে অবৈধ লটারির টিকিট বিক্রির অভিযোগে গতকাল শুক্রবার রাতে কিশোরগঞ্জ বাজারের সিনেমা হলের সামনে ও টেম্পু স্ট্যান্ড থেকে হাতে নাতে ২ ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ২ ব্যক্তিকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ২ শত টাকা করে জরিমানা করা হয়। দন্ডিতরা হলো জয়পুরহাটের আব্দুল হামিদ (৫৫) ও নওগার বদলগাছীর উজ্জল হোসেন (৩৬)।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা জানান, অবৈধ লটারির টিকিট বিক্রির দায়ে ২ ব্যক্তির ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২ শত টাকা করে জরিমানা করা হয়েছে। মালিকপক্ষ মুচলেকা দেয়ায় অটোরিকশা ছেড়ে দেয়া হয়েছে। টিকিট বিক্রীর ২৯৭৪ টাকা বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনকূূূলে জমা প্রদান করার নির্দেশ প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী