ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৫, ০৭:১৫ সকাল

দিনাজপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাটে একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় আরজু বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার (১৯ জুলাই) সকাল ৯টায় উপজেলার কশিগাড়ী গ্রামের আফসারাবাদ কলোনীর নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরজু বেগম মৃত আবুল কাশেম ভান্ডারীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তার ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে রাত ১২টার দিকে আত্মীয় স্বজনরা এসে পরিবারের সবাইকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে, আরজু বেগম বাড়ির একটি (অব্যবহৃত) রুমে গিয়ে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলে পড়েন। সবশেষ শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসার ইবতেদায়ী শাখায় উপবৃত্তি চালুর বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর : ব্রিফিং করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও অতিরিক্ত প্রেস সচিব রুমন

জয়পুরহাটে দুধ দিয়ে গোসল করে  জুয়া ছাড়ার শপথ যুবকের 

বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

কসবায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু