ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ জুলাই, ২০২৫, ০৫:০৬ বিকাল

নওগাঁর মান্দায় বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

নওগাঁর মান্দায় বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে সাড়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার সতিহাট ধানহাটির পশ্চিম পাশের মোড়ে ঘটনাটি ঘটে। জানা যায়, আহত অবস্থায় তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ীর নাম মানিক চন্দ্র সরকার(৪৫)। তিনি গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মনিন্দ্রনাথ সরকারের ছেলে।

ব্যবসায়ী মানিক সরকার জানান, সতিহাটে সরকার ভ্যারাইটি স্টোর নামে তার একটি দোকান রয়েছে। সেখানে মোবাইলফোন, ইলেকট্রনিক পণ্য বিক্রির পাশাপাশি বিকাশ ও নগদের লেনদেন করা হয়। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি।

এ সময় ধানহাটির মোড়ে পৌঁছামাত্র পেছন থেকে কয়েকজন লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। এসময় মাটিতে পড়ে গেলে তারা মারধর করে সাথে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে সাড়ে ৬ লাখ টাকা ছিল বলে জানান তিনি।

আরও পড়ুন

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও খোয়া যাওয়া টাকা উদ্ধারে কাজ করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি