ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

গণঅভ্যুত্থান স্মরণে হাতিরঝিলে ড্রোন শো

গণঅভ্যুত্থান স্মরণে হাতিরঝিলে ড্রোন শো

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ উপলক্ষে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে-২০২৫ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে সেখানে চলছে মনোমুগ্ধকর ড্রোন শো।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে জাতীয় সংগীতের মাধ্যমে এই আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আয়োজনে একে একে চারটি প্রমাণ্য চিত্র প্রদর্শনী হয়। সেগুলো হলো, হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই, ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ, জুলাই ওমেন এবং ‘জুলাই বীরগাঁথা।

আরও পড়ুন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ড্রোন শো চলছে।

আয়োজকরা জানিয়েছেন, ড্রোন শো শেষে সংগীত পরিবেশনায় থাকছেন জনপ্রিয় শিল্পী সেজান, তাশফি ও সানি। এছাড়া সংগীত পরিবেশন করবে ব্যান্ডদল র‍্যাপার কালেক্টিভ ও আর্টসেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী