ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ জুলাই, ২০২৫, ০৩:৫৭ দুপুর

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে বৃৃদ্ধার মৃত্যু

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে বৃৃদ্ধার মৃত্যু। প্রতীকী ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে মায়া বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে আব্দুলপুর রেলওয়ে স্টেশনে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত মায়া বেগম রাজশাহীর নন্দনগাছী এলাকার মৃত মনি আলীর স্ত্রী ছিলেন।

আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জামিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মায়া বেগম রাজশাহীর নন্দনগাছী এলাকার বাসিন্দা। আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে তিনি তার ছেলের সাথে আব্দুলপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে নিজ বাড়ি নন্দনগাছী যাওয়ার জন্য প্লাটফর্মে আসছিলো।

আরও পড়ুন

এসময় ট্রেন ছেড়ে দিলে তার ছেলে দৌঁড়ে প্লাটফর্মে উঠলেও মায়া বেগম রেললাইনে ওপরে পরে যায় এবং ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে তার ছেলে এসে মায়া বেগমের লাশ উদ্ধার করে নিজ বাড়ি নন্দনগাছী নিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি