ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ জুলাই, ২০২৫, ১১:৪৪ দুপুর

টিআরএফকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত,টিআরএফকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার শাখা হিসেবে পরিচিত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে (টিআরএফ) ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ভারতের পহেলগামে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

 

এক বিবৃতিতে তিনি বলেন, ওয়াশিংটন টিআরএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যায়বিচারের দাবিকে সমর্থন করেছে।

আরও পড়ুন

 
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তার স্বার্থ ও পহেলগামের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যায়বিচারের আশ্বাসকে সুনিশ্চিত করতে এ পদক্ষেপ।
 
যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। শুক্রবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্ব ও উদ্যোগ ভারত স্বীকার করে। এ সিদ্ধান্ত খুবই সময়োচিত। এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদ দমনে ভারত ও যুক্তরাষ্ট্রের সহযোগিতারই প্রতিফলন ঘটেছে।
 
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর–ই–তৈয়বারই ছায়া সংগঠন এই টিআরএফ।
 
গত ২২ এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগামে জঙ্গি হামলা চালানো হয়। ওই ঘটনায় মারা যান অন্তত ২৬ জন পর্যটক। হামলার ঘটনায় প্রথমে দায় স্বীকার করলেও কয়েক দিন বাদে তা অস্বীকার করে টিআরএফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক