ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ জুলাই, ২০২৫, ০৭:০৯ সকাল

নারায়ণগঞ্জে মধ্যরাতে এনসিপির তোরণে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জে মধ্যরাতে এনসিপির তোরণে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে ঘিরে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে শহরের কলেজরোড এলাকায় এ ঘটনা ঘটে।

এনসিপি’র নারায়ণগঞ্জ জেলা নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।

জাতীয় নাগরিক পার্টি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, ‘আজ শুক্রবার মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন

এতে আমাদের একটি তোরণ পুড়ে গেছে। পরে নাইটগার্ড এসে বাধা দিলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে আমাদের সংগঠকরা ঘটনাস্থলে যান এবং পুলিশকে অবহিত করেন। আমরা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করছি।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আজ শুক্রবার সকালের দিকে আমরা এ ঘটনা শুনেছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা নিশ্চিত নই। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি