ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৫, ০৪:১৭ দুপুর

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত, ছবি: দৈনিক করতোয়া

গোপালগঞ্জে পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিকালে বগুড়ার সাতমাথায় বগুড়া জিলা স্কুলের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা গোলচত্তরে এসে শেষ হয়। 
মিছিলে নেতৃত্ব দেন এনসিপি বগুড়া জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহিত তাকি। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মুজিববাদী সন্ত্রাসীরা জুলাই বিপ্লবীদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা করেছে।

আরও পড়ুন

তিনি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি প্রোগ্রামের নিরাপত্তা দিতে না পারলে ১৭ কোটি জনগণের নিরাপত্তা কিভাবে দিবেন? ৬৪ জেলায় একযোগে নির্বাচন কিভাবে করবেন? জুলাই গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া অর্থবহ নির্বাচন করা সম্ভব নয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সোহেল আহমেদ লিটন, শওগত ইমরান, ইজাজ আল ওয়াসী জ্বীম, শাহরিয়ার জুহিন, সৈকত আলী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু ও ভুট্টা উৎপাদন

ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে

আকিজ ডেইরিতে এরিয়া ম্যানেজার পদে জনবল নিয়োগ

লেবাননে ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় ভারতের উদ্বেগ

অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস

জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বেড়ে ১৫০