ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৫, ০২:৫৭ দুপুর

কানাডায় গিয়েই ব্যস্ত ববিতা

উপমহাদেশের প্রখ্যাত নায়িকা ববিতা

অভি মঈনুদ্দীন ঃ উপমহাদেশের প্রখ্যাত নায়িকা ববিতা দীর্ঘদিন যাবত নতুন কোনো সিনেমাতে অভিনয় করছেন না। কিন্তু তারপরও ববিতাকে ঘিরে প্রতিনিয়ত তার ভক্ত দর্শকের রয়েছে প্রবল আগ্রহ তিনি কখন কোথায় কী করছেন। কিছুদিন আগেই ববিতার একমাত্র ছেলে অনিক দেশে এসেছিলেন। মায়ের সঙ্গে দেশের মাটিতে সময় কাটিয়ে মাকে নিয়েই কানাডায় চলে যান অনিক। কানাডার টরেন্টোর কীচেনারিতেই থাকেন অনিক। সেখানে অনিক নিজেই বাড়ি কিনেছেন। সেই বাড়িতেই মা ও ছেলের সময় কাটে। চাকুরীর সময়ের ব্যস্ততা ছাড়া অনিক বাকী সময়টুকু মায়ের সঙ্গেই কাটান।

ববিতা জানান, কানাডায় পৌঁছে তিনি তার মতো করেই ব্যস্ত হয়ে উঠেছেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়ে যান, বাসায় ফিরে মা ও ছেলে একসঙ্গে নাস্তা করেন। নিয়মিত গার্ডেনিং নিয়েও ব্যস্ত থাকেন ববিতা। এছাড়াও ববিতা অনিকের জন্য মজার মজার খাবারও রান্না করেন। খুউব যে অবসর সময় কাটান ববিতা, এমনটা নয়।

ববিতা বলেন,‘ মাত্রতো কয়েকদিন হলো কানাডায় এসেছি। এখনো ঠিকঠাক মতো ঘুমটা হচ্ছেনা। তবে ঠিক হয়ে যাবে শিগগিরই। এখানে এসে যে আমি একদম অবসর সময় কাটাই এমনটা নয়। এখানে এসেও আমি ব্যস্ত থাকি। কারণ আমার কাছে মনে হয় ব্যস্ততাই সুস্থতা। আর সুস্থতাই হচ্ছে আল্লাহর অশেষ নেয়ামত। অনিক ঢাকা গিয়েছিলো বেড়াতে, এরপর মা ও ছেলে একসঙ্গে টরেন্টোতে চলে এলাম। এখানে অনিকের নিজের বাড়ি আছে, ছেলের বাড়িতে মা থাকে, তাতে তার মনে যে কী আনন্দ আর ভালোলাগা এটা আসলেই ভাষায় প্রকাশের নয়। অনিকের বাড়িতেও আমাকে ব্যস্ত সময়ই কাটাতে হয়। তার জন্য তারই পছন্দের মজার মজার খাবার রান্না করি, একসঙ্গে মা ও ছেলে মাঝে মাঝে বিভিন্ন দেশের মুভি দেখি, গল্প করি। বেশ সুন্দর সময় কাটে আমাদের। এবার অনিকের প্ল্যান আছে কোন একটা দেশে যেন আমাকে নিয়ে ঘুরতে যাবে। এরপর আমি আমেরিকা যাবো আমার ভাইদের কাছে। সেখানে মেডিক্যাল চেকআপ শেষে আবারো কানাডায় ফিরে আসবো। এরপর সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আগামী নভেম্বরে দেশে ফিরবো।’

আরও পড়ুন

নতুন কোনো সিনেমায় অভিনয় করবেন কী না এমন প্রশ্নের জবাবে ববিতা বলেন,‘ আমি কিন্তু আগেও বলেছি, এখনো বলছি-আমি অভিনয় থেকে অবসর নেইনি। নিশ্চয়ই গল্প এবং চরিত্র আমার ভালোলাগলে অবশ্যই অভিনয় করবো। কিন্তু বহু বছর হয়েগেলো মনের মতো গল্পতো আমার কাছে আসছে না।’ ববিতাকে সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সা ওয়ালা’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক