ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৫, ০২:০৫ দুপুর

‘ডন ৩’-এ রণবীরের সঙ্গে কৃতির চমক

কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্কঃ  প্রায় দুই বছর আগে ঘোষণা হয়েছিল বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’-এর তৃতীয় কিস্তি ‘ডন ৩’ নির্মাণের। যেখানে রণবীর সিংকে দেখা যাবে প্রধান চরিত্রে। 
 
তবে ছবির নায়িকা কে হবেন তা নিয়ে এতদিন ছিল ধোঁয়াশা। শুরুতে কিয়ারা আদভানির নাম সামনে এলেও পরে আলোচনায় উঠে আসে কৃতি শ্যাননের নাম। এবার কৃতির সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্ট যেন এ গুঞ্জনকে আরও জোরালো করেছে।
 
গত রোববার ছিল রণবীর সিংয়ের ৪০তম জন্মদিন। সেই উপলক্ষে কৃতি শ্যানন তার ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীরকে শুভেচ্ছা জানিয়ে তাদের একটি ছবি শেয়ার করেন। এরপর ক্যাপশনে তিনি লিখেন, ‘শুভ জন্মদিন রণবীর সিং! তোমার শক্তি, কঠোর পরিশ্রম, পাগলাটে প্রতিভা এবং যে ভালোবাসা তুমি ছড়িয়ে দিয়েছ, তা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে! এগিয়ে চলো রকস্টার!’
 
তবে নজরকাড়া ছিল পোস্টের শেষ লাইনটি, যেখানে কৃতি লিখেছেন-‘পিএস: তোমার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি!’
 
এই একটি লাইনের মধ্যেই যেন মিলেছে বহু প্রতীক্ষিত উত্তর-‘ডন ৩’-তে কৃতি শ্যাননই হতে চলেছেন রণবীর সিংয়ের নায়িকা।
 
এর আগে ২০২৩ সালের আগস্টে ‘ডন ৩’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা ফারহান আখতার। তখন গুজব উঠেছিল, ছবির নায়িকা হবেন কিয়ারা আদভানি। এমনকি কিছুদিন পর নির্মাতারা কিয়ারার নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তবে একের পর এক কারণে ছবির প্রস্তুতি ও শুটিং পিছিয়ে যায়। সর্বশেষ খবর অনুযায়ী, ‘ডন ৩’-এর শুটিং শুরু হবে ২০২৬ সালে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গোলাগুলিতে কনটেন্ট ক্রিয়েটর নিহত

গৃহবধূর সালমার নিত্যসঙ্গী টিয়ে পাখি মিঠু, তাকে নিয়েই ঈদে কেনাকাটা

পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন 

সিরাজগঞ্জের উল্লাপাড়া মাইক্রো-অটোভ্যান সংঘর্ষে গৃহবধূ নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশীদ