ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৫, ০৭:৩৯ বিকাল

বাংলাদেশিদের ভিসা দেয়ার বিষয়ে যা বললো ভারত

ছবি : সংগৃহীত,বাংলাদেশিদের ভিসা দেয়ার বিষয়ে যা বললো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের নাগরিকদের এখন ‘উল্লেখযোগ্য পরিমাণ’ ভারতীয় ভিসা দেয়া হচ্ছে বলে দাবি করেছে নয়াদিল্লি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা তো ভিসা দিচ্ছি (বাংলাদেশে)। নানা কারণে ভিসা দেয়া হচ্ছে, উল্লেখযোগ্য পরিমাণে দেয়া হচ্ছে।’

 
তিনি আরও বলেন, ‘যেসব কারণে ভিসা দেয়া হচ্ছে, তার মধ্যে বিভিন্ন ভ্রমণ, মেডিকেল ইমার্জেন্সি, স্টুডেন্ট (ভিসা) ইত্যাদি আছে।’
 
তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি জয়সওয়াল। 

আরও পড়ুন

 
এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমাকে জেনে বলতে হবে।’ 
 
প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্ট থেকে বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।
 
সূত্র: বিবিসি, এএনআই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টারের ওপর নিষেধাজ্ঞা, রংপুরে মুদ্রণ শিল্পে তেমন ব্যস্ততা নেই

রামুতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে : নাসীরুদ্দীন

বিগ ব্যাশে কেমন করলেন রিশাদ

প্রাইমারি শিক্ষকদের মোর কোয়ালিফাই করতে চাচ্ছি : তারেক রহমান

ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার