ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৫, ০১:৩৩ দুপুর

বান্দরবানে মধ্যরাতে জিয়া স্মৃতি সংসদের অফিস ভাঙচুর

বান্দরবানে মধ্যরাতে জিয়া স্মৃতি সংসদের অফিস ভাঙচুর

বান্দরবানে মধ্যরাতে জিয়া স্মৃতি সংসদের অফিস ভাঙচুরের ঘটনায় বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বান্দরবান জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কালাম বাদী হয়ে এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন- এ কে এম জাহাঙ্গীর, মোজাম্মেল হক বাহাদুর, শামসুল ইসলাম, নাজমুল হাসান ভুঁইয়া, রাশেদ চৌধুরী, আনিসুর রহমান সুজন, শিবু চৌধুরী, জামাল চৌধুরী, বিমল কান্তি দাশ, রুবেল চৌধুরী, রাজু বড়ুয়া, মনির চৌধুরী, খলিলুর রহমান, রানা চৌধুরী, মহিউদ্দিন, নাছির চৌধুরী, নুর মোহাম্মদ কালু ও সোহেল ভান্ডারী।

আরও পড়ুন

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই দিনগত রাত ২টা থেকে ৩টার মধ্যে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জিয়া স্মৃতি সংসদ অফিস হামলা চালায়। এসময় অফিসের আসবাবপত্র, টেলিভিশন, জানালার কাচসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। এছাড়া নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ম্বরে ১৯তম বিবাহবার্ষিকী পালন অভিষেক-ঐশ্বর্যর

নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণ মামলায় শ্বশুর গ্রেফতার

কলাগাছ থেকে সুতা তৈরি করছে জয়পুরহাটের রেজভী 

সংসদের আসবাবপত্র কেনায় দুর্নীতির তদন্তে হাসনাতসহ ৫ এমপি

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

রংপুরে সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র