ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৫, ১১:৪৫ দুপুর

পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের দল করল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের দল করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের দলটিই পাকিস্তান সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে।

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ বাজে কাটলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে বাংলাদেশ ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো ক্রিকেট খেলেছে। সেই কারণেই হয়ত দলে পরিবর্তনের কথা চিন্তা করা হয়নি।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ২০ জুলাই। সিরিজের পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে- ২২ ও ২৪ জুলাই। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আরও পড়ুন

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিব আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক ও দেশিয় অস্ত্রসহ যুবক গ্রেফতার 

মায়ের শাড়ি নিয়ে পরীমণির আবেগঘন বার্তা

‘স্থায়ীভাবে’ উন্মুক্ত হচ্ছে হরমুজ প্রণালি, খুশি চীন

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন মাসুদ পারভেজ

১৭ অতিরিক্ত ডিআইজিকে বদলি

কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজি ওজনের মৃত অলিভ রিডলি কচ্ছপ