ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৫, ১১:৩১ দুপুর

ব্যবসায়ী হত্যা মামলায় একই পরিবারের ৯ জনসহ ১৩ জনের যাবজ্জীবন

ব্যবসায়ী হত্যা মামলায় একই পরিবারের ৯ জনসহ ১৩ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে সৈয়দ আলী (৩০) নামে এক ব্যবসায়ীকে হত্যার মামলায় একই পরিবারের নয়জনসহ ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। এছাড়াও দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আব্দুল করিমের পাঁচ ছেলে আব্দুর রউফ ওরফে আলফাতুন (৬৯), আজিজুল হক এলাম (৫৪), মো. আলাউদ্দিন ওরফে আলাম মেম্বার (৫৯), কালাম মুন্সি (৬৪), আয়তুল হক মালাম (৫২)। দণ্ডপ্রাপ্ত আব্দুর রউফ ওরফে আলফাতুনের দুই ছেলে আঙ্গুর মিয়া ওরফে আনোয়ার হোসেন (৪৫) ও হায়দার আলী (৩৭)। দণ্ডপ্রাপ্ত মো. আলাউদ্দিন ওরফে আলাম মেম্বারের দুই ছেলে রোয়েল (৩৯), রাসেল ওরফে ছোটন (৩৬) ও তার ভাই সোহেল (৪১)। আজিজুল হকের ছেলে রেজা মিয়া ওরফে আশিক আহম্মেদ হৃদয় (৩৪), তার ভাই রিয়াদ (৩২) ও কাইয়ূমের ছেলে জহিরুল ইসলাম কালা (৪৪)।

আরও পড়ুন

রায় ঘোষণা সময় আলফাতুল, আজিলুল হক বালা, রিয়াদ, আয়াতুল হক কামাল, জহিরুল ইসলাম, কামাল ও আশিক আহমেদ হৃদয় আদালতে উপস্থিত ছিলেন। অন্য ছয়জন পলাতক ছিলেন।

নিহত ও দণ্ডপ্রাপ্ত আসামিদের সবাই জেলার করিমগঞ্জ উপজেলার দেওপুর (কজলাহাটি) গ্রামের বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, আসামিদের সঙ্গে নিহত মুদি দোকানের ব্যবসায়ী সৈয়দ আলীর জায়গা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। ঘটনার দিন ২০১৬ সালের ২৩ মার্চ নিয়ামতপুর বাসস্ট্যান্ড বাজারে গেলে কিরিচ, ছুড়া, লাঠিসোঁটা, রড ইত্যাদি নিয়ে আসামিদের হামলায় সৈয়দ আলীর গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের ভর্তি করানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মার্চ তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়ি থেকে উদ্ধারের সময় তরুণীকে এসআইয়ের মারধর

পিএসজি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেপ্তার চার শতাধিক

লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

আজ শেষ হচ্ছে ঈদের ছুটি, কাল থেকে খুলবে অফিস-আদালত, ব্যাংক

একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত