ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৫, ০৭:০১ সকাল

সিরাজগঞ্জে কাঁঠাল-মুড়ি খেয়ে ভাই-বোনের মৃত্যু

সিরাজগঞ্জে কাঁঠাল-মুড়ি খেয়ে ভাই-বোনের মৃত্যু, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচিতে কাঁঠাল ও মুড়ি খেয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাকি বিল্লাহ (৫) ও আছিয়া খাতুন (৪) সম্পর্কে আপন ভাই-বোন। তাদের বাবা নুরুল হক একজন তাঁত শ্রমিক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে নিহতের পরিবার জানায়, বুধবার দুপুরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাঁঠাল-মুড়ি খায় শিশু বাকি বিল্লাহ ও আছিয়া খাতুন। তবে খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়ে। পরে এনায়েতগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এরপর বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে ভাই-বোনকে দাফন করা হয়।

আরও পড়ুন

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাদ্যে বিষক্রিয়া হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির খাতায় নম্বর দেয়া নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন

সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী

প্রাণ গ্রুপে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও পাবেন আবেদনের সুযোগ

রাতের মধ্যে ঢাকাসহ যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা