ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৫, ০৫:১০ বিকাল

১৮ জুলাই জবিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী

জবি প্রতিনিধিঃ উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উদ্ভিদবিজ্ঞান (Botany) বিভাগে প্রথমবারের মতো বিভাগের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এক পূর্ণাঙ্গ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আগামী ১৮ জুলাই,২০২৫ রোজ শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন ধরে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এমন একটি অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। অবশেষে উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিভাগের বর্তমান শিক্ষক,শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রথমবারের মতো এই ঐতিহাসিক পুনর্মিলনীর আয়োজন হতে যাচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকবে প্রাক্তন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, শুভেচ্ছা বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রীতিভোজ। এছাড়াও থাকছে বিশেষ স্মারক প্রদান এবং বিভাগের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার জন্য ক্যাম্পাস জুড়ে বিভিন্ন চিত্র প্রদর্শনী।

আরও পড়ুন

উদ্ভিদবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী আয়োজক কমিটির সদস্যরা জানান, “আমরা চাই প্রাক্তনদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হোক এবং বর্তমান শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা থেকে শিখতে পারুক। এই আয়োজন ভবিষ্যতের পথচলায় একটি মাইলফলক হয়ে থাকবে।”

ইতোমধ্যে পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমে এই আয়োজন নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আয়োজকরা সকল প্রাক্তন শিক্ষার্থীকে এই মিলনমেলায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক