ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৫, ০৯:২৭ সকাল

২০ লাখ লিটার তেলসহ বিদেশি ট্যাংকার জব্দ করল ইরান

২০ লাখ লিটার তেলসহ বিদেশি ট্যাংকার জব্দ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ওমান সাগরে একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। জাহাজটি আনুমানিক ২০ লাখ লিটার চোরাই জ্বালানি বহন করছিল। হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতবা গাহরেমানি বুধবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইরানের সামুদ্রিক সীমানায় সন্দেহজনকভাবে জ্বালানি চোরাচালানের ওপর নজরদারির মধ্যে এই ট্যাংকারটি জব্দ করা হয়। খবর : বার্তা সংস্থা মেহের। মোজতবা গাহরেমানি জানান, ট্যাংকারটিতে বহন করা তেলের আইনি নথিপত্র অসম্পূর্ণ ছিল। ফলে চোরাচালানের সন্দেহে ট্যাংকারটি আটক করা হয়েছে। তবে জব্দকৃত জাহাজটির জাতীয়তা বা গন্তব্য সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আরও পড়ুন

মেহের-এর প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ইরানের জাস্ক শহরে এ নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। গাহরেমানি বলেন, ট্যাংকারটির ক্যাপ্টেনসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে এবং মামলার আওতায় প্রমাণ সংগ্রহ, জ্বালানির নমুনা পরীক্ষাসহ আনুষ্ঠানিক তদন্ত চলছে। তিনি জানান, পরিমাণ নিশ্চিত করতে ল্যাবরেটরিতে বিশ্লেষণ এবং কাগজপত্র যাচাই করা হচ্ছে। পুরো তদন্ত শেষ হলে মামলার ফলাফল প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান