ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৫, ০৮:৫৯ সকাল

বাবা-মা হলেন সিদ্ধার্থ-কিয়ারা

বাবা-মা হলেন সিদ্ধার্থ-কিয়ারা

বিনোদন ডেস্ক : বাবা-মা হলেন বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। মা ও নবজাতক সুস্থ রয়েছেন। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদনে জানানো হয়েছে, মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি রয়েছেন কিয়ারা আদভানি।

এ হাসপাতালে কিয়ারার নরমাল ডেলিভারি হয়েছে। তবে রাতের দিকে খবরটি সামনে আসে। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইনস্টাগ্রামে যৌথভাবে একটি বিবৃতি দিয়েছেন কিয়ারা-সিদ্ধার্থ। তাতে এই দম্পতি লেখেন, আশীর্বাদ হিসেবে আমরা একটি কন্যাসন্তান পেয়েছি। আমাদের হৃদয় এখন পরিপূর্ণ। আজীবনের জন্য আমাদের জীবন বদলে গেল।

এরপর থেকে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন কিয়ারা-সিদ্ধার্থ। বিবৃতি প্রকাশের ১০ মিনিটের মধ্যে এতে রিঅ্যাক্ট পড়েছে প্রায় আড়াই লাখ।

আরও পড়ুন

‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। সর্বশেষ ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে সাতপাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ-কিয়ারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে যৌথ এক বিবৃতিতে বাবা-মা হতে যাওয়ার ঘোষণা দেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক

সবাই আমাদের কাছে অলৌকিক কিছু প্রত্যাশা করে: এমবাপে