ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৫, ০৫:২২ বিকাল

সিরাজগঞ্জের শাহজাদপুরে দৃষ্টি প্রতিবন্ধী যমজ বোন এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুরে দৃষ্টি প্রতিবন্ধী যমজ বোন এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : নিজের সাথে নিজেকে চ্যালেঞ্জ করে এবং লেখাপড়াকে জয় করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া চন্দ্রপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী যমজ দুই বোন মোছা. আফিয়া আক্তার ও মোছা. আভা আক্তার এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। এরা শাহজাদপুর উপজেলার শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করত।

শিক্ষার্থী আফিয়া আক্তার জানায়, আমার লেখাপড়ার ক্ষেত্রে চোখের সমস্যাটাই ছিল সবচেয়ে বড় বাধা। বোর্ডে লেখা ঠিকমতো দেখতে পেতাম না। স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে ভয় লাগত। অনেক কষ্ট করে পড়ালেখা চালিয়ে গেছি।

অপর যমজ বোন ইভা আক্তার জানায়, স্কুলে যাওয়া, রাস্তা পার হওয়া সব কিছুতেই সমস্যায় পড়েছি। অনেক কষ্ট করেছি, তবুও থেমে থাকিনি। আমার স্বপ্ন বিসিএস ক্যাডার হবো। বাবা গোলাম আক্তার বলেন, আমার দুই মেয়ে অনেক কষ্ট করে আজকের এই জায়গায় এসেছে। ওদের স্কুলে যাওয়া খুব কষ্টকর ছিল। আমি বা ওদের মা হাতে ধরে স্কুলে নিয়ে যেতাম। অফিস থেকে ফিরে ক্লান্ত থাকলেও কোচিং থেকে আনতাম।  আমি চাই ওরা বিসিএস দিয়ে উচ্চ শিক্ষায় দীক্ষিত হবে।

আরও পড়ুন

শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা নাহার জানান দৃষ্টি প্রতিবন্ধী দুই ছাত্রী অত্যন্ত মেধাবী। তারা নিজের সাথে নিজেকে চ্যালেঞ্জ করে এবং লেখাপড়া জয় করে সাফল্য অর্জন করেছে। এজন্য স্কুলের সকল শিক্ষক তাদের পড়াশুনার ব্যাপারে সহযোগিতা করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ