ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৫, ০৪:০৬ দুপুর

বগুড়ায় ব্যাংক চেক প্রত্যাখানের মামলায় জেল জরিমানা

বগুড়ায় ব্যাংক চেক প্রত্যাখানের মামলায় জেল জরিমানা

কোর্ট রিপোর্টার : পাওনাদারের পাওনা টাকা পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেক ব্যাংক থেকে প্রত্যাখানের অভিযোগ এনে দায়েরকৃত মামলার রায়ে অভিযুক্ত আসামি রিক্তা খাতুনকে ১০ মাসের সশ্রম কারাদন্ড এবং ১০ লাখ  ৫ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়েছে।

রিক্তা খাতুন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার অর্জুনগাড়ীর আব্দুল হান্নানের স্ত্রী। আজ মঙ্গলবার (১৫ জুলাই) বগুড়ার যুগ্ম দায়রা জজ আদালত নং-৩ ও অর্থঋণ আদালতের বিচারক মো. আহসান হাবিব এই মামলার রায় দেন।

দুপচাঁচিয়া সরদারপাড়ার তৈয়ব আলী সরকারের ছেলে নাহিদ ফার্নিচারের প্রোপ্রাইটর শামীম সরকারের দায়েরকৃত মামলার অভিযোগে জানা যায়, তার সাথে পরিচয়ের সূত্র ধরে আসামি রিক্তা খাতুন তার কাছ হতে ১০ লাখ ৫ হাজার ৩শ’ টাকা ধার নেন।

আরও পড়ুন

ধারের ওই টাকা পরিশোধের জন্য আসামির নামীয় ১০ লাখ ৫ হাজার ৩শ’ টাকা মূল্যেও একটি ব্যাংক চেক পাওনাদার বাদি শামীম সরকারকে দেন। বাদি শামীম সরকার ওই চেকটি নগদ অর্থায়নের জন্য ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখান হয়।

পরে শাশীম সরকার আসামির প্রতি লিগ্যাল নোটিশ ও পরে রিক্তা খাতুন পাওনা টাকা পরিশোধ না করায় শাশীম সরকার তার রিুদ্ধে এই মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা