ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৫, ০৩:৫৮ দুপুর

বগুড়ার শাজাহানপুরে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে নিখোঁজ শিশু ফাহিমের লাশ ৬ ঘণ্টা পর উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে নিখোঁজ শিশু ফাহিমের লাশ ৬ ঘণ্টা পর উদ্ধার। ছবি : দৈনিক করতোয়া

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে ফাহিম বাবু নামের ৩ বছর বয়সী এক শিশু। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১৫ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার  চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামে। ফাহিম বাবু ওই এলাকার দিনমজুর সোহেল রানার ছেলে।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সোহেল রানার বাড়ির পাশে থাকা হাউজে বৃষ্টির পানি জমা হয়ে নিষ্কাশন পাইপ দিয়ে পুকুরে পড়ছিল। একপর্যায়ে বেলা আড়াইটার দিকে শিশু ফাহিম বাবু বৃষ্টির পানিতে খেলা করতে ঘরের বাইরে যায় এবং অন্য শিশুদের সাথে বৃষ্টির পানিতে খেলতে থাকে। একপর্যায়ে পা পিছলে হাউজে পড়ে এবং পানির স্রোতে নিষ্কাশন পাইপ এর মধ্যে দিয়ে শিশুটি পুকুরের পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

আরও পড়ুন

সংবাদ পেয়ে শাহজাহানপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার লিডার দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল কর্মী বিকাল সোয়া তিনটায়ঘটনাস্থলে পৌঁছেন এবং উদ্ধার তৎপরতা চালান। কিন্তু শিশুটির সন্ধান না পেয়ে  রাজশাহীতে ডুবুরী  দলকে সংবাদ  দেন দমকল বাহিনীর কর্মীরা। প্রায় ৬ ঘণ্টা অভিযানের পর রাত সোয়া ৮টার দিকেপুকুর থেকে শিশু ফাহিমের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং লাশ উদ্ধার কাজে  প্রয়োজনীয় সহায়তা করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ