ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৫ জুলাই, ২০২৫, ০৮:১৮ রাত

বগুড়ার নন্দীগ্রামে ফাস্ট ফুডের হাওয়া শহরের খাবার এখন গ্রামে

বগুড়ার নন্দীগ্রামে ফাস্ট ফুডের হাওয়া শহরের খাবার এখন গ্রামে। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি উপজেলা পর্যায়ে ঢুকে পড়েছে শহরের ফাস্ট ফুড খাবার। শহরের খাবার প্রবেশ করেছে গ্রামীণ জনপদে। এক সময় যেখানে শুধুমাত্র ভাত, ডাল, শাক-সবজি, মাংসই ছিল নিত্যনৈমিত্তিক খাবার, এখন সেখানে চিকেন ফ্রাই, পিজ্জা, বার্গার বা কফির কাপ হাতে তরুণদের দেখা যাচ্ছে ফাস্ট ফুডের দোকানে।

গ্রামের ছেলে-মেয়েরা এখন শহরে পড়াশোনা করে, চাকরি করে বা ঘুরতে যায়, আর শহরের সেই খাদ্য সংস্কৃতি তারা নিয়ে আসে নিজের গ্রামে। অনেকে শহরের জনপ্রিয় রেসিপি নিয়ে ছোট আকারে ব্যবসা শুরু করেছেন নিজ গ্রামেই। ফলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, বাড়ছে স্বনির্ভরতা।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে নন্দীগ্রাম পৌরসভার ঢাকইর ও নামুইট এলাকায় দেখা গেছে, কিছু তরুণ উদ্যোক্তা শহর থেকে শিখে আসা বিভিন্ন ফাস্ট ফুডের রেসিপি দিয়ে গ্রামের আঞ্চলিক সড়কের পাশে মনোরম পরিবেশে গড়ে তুলেছে ফাস্ট ফুডের দোকান।

তাদের এই দোকানগুলোর সামনে প্রতিদিনই ভিড় জমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। সবাই আগ্রহ নিয়ে স্বাদ নিচ্ছেন নতুন খাবারের। বার্গার, চিকেন ফ্রাই, পিজ্জা, স্যান্ডউইচ, ফুচকা, চটপটি, মিল্কসেক যা আগে কল্পনাও করা যেত না।

আরও পড়ুন

কথা হয় ড্রিম ফুডের উদ্যোক্তা গোলাম মোস্তফার সাথে। তিনি বলেন, তারা ৯ বন্ধু মিলে ওই ফাস্ট ফুডের দোকান করেছেন। তারা নিজেরা অন্য পেশায় জড়িত থাকলেও গ্রামে বেকার যুবকদের কাজের সুযোগ সৃষ্টি করার জন্য এই ড্রিম ফুড গড়ে তুলেছেন। প্রতিদিন সাত থেকে আট হাজার টাকার খাবার বিক্রি করেন তারা।

এ বিষয়ে কথা হয় নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজমের সাথে তিনি বলেন, ফাস্ট ফুড আসুক, কিন্তু আমাদের গ্রাম যেন তার নিজের স্বাদ না হারায়। গুড় মাখা খই-মুড়ি, চিনির তৈরি হাতি-ঘোড়ার ছাঁচ, মুড়কি, খাগড়াই, খেজুর গুর-এই ঐতিহ্যগুলো যেন থেকে যায় পরের প্রজন্মের জন্য।

তিনি আরও বলেন, পরিবর্তন অপ্রতিরোধ্য, তবে ভারসাম্য বজায় রাখা জরুরি। শহরের স্বাদ গ্রামে আসুক, তবে গ্রামীণ খাবারও টিকে থাকুক আপন বৈচিত্রে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের টটেনহ্যামকে হারিয়ে ম্যানইউর টানা চার জয়

‘প্রেমিকের সহায়তায়’ মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রাখেন মা

ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী আর্লি বার্ক

স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর

আকবরদের বিদায় করে অদম্য কাপের ফাইনালে শান্ত-সোহানরা

নির্বাচনে অংশ নিতে ৭ দিনের ছুটির দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ