ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৫, ০১:২৮ দুপুর

সীমান্তে বিএসএফের গুলিতে আহত যুবক বিজিবির হাতে আটক

সীমান্তে বিএসএফের গুলিতে আহত যুবক বিজিবির হাতে আটক। প্রতীকী ছবি

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে মিনাপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত হাওয়া স্বপন (৩১) নামে এক বাংলাদেশি যুবককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করেছে বিজিবি। হরিপুর থানায় নিয়ে এসে বিজিবি তার বিরুদ্ধে সীমান্ত আইন বিষয়ে মামলা দায়ের করলে হরিপুর থানা পুলিশ আজ মঙ্গলবার (১৫ জুলাই) আসামিকে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠিয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি গতকাল সোমবার রাত সাড়ে ৭টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে আটক করে। গত শনিবার (১২ জুলাই) মিনাপুর সীমান্তে বিএসএফের গুলিতে রাসেল হোসেন (২০) নিহত হয়। একই ঘটনায় স্বপন (৩১) হাতে গুলিবিদ্ধ হয়ে পালিয়ে গোপনে সেখানে চিকিৎসাধীন ছিলো। সে পাবনা জেলার সাঁথিয়া থানার ধোপাদহ গ্রামের আব্দুল লতিফের ছেলে।

আরও পড়ুন

সে ১১ বছর পূর্বে হরিপুর উপজেলায় কাজের সন্ধানে এসে ভবান্দপুর গ্রামের সমসের আলীর মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই থাকতেন। হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, বিজিবির অভিযোগ পেয়ে থানায় মামলা দায়ের করে আসামিকে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি