ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৫, ১১:৫৬ দুপুর

প্রখ্যাত অভিনেতা ধীরজ কুমার আর নেই

প্রখ্যাত অভিনেতা ধীরজ কুমার আর নেই

ভারতীয় প্রখ্যাত প্রযোজক ও অভিনেতা ধীরজ কুমার মারা গেছেন।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন ধীরজ কুমার। সোমবার তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরও পড়ুন

ভারতীয় বিনোদন জগতে ধীরজ কুমার এক উল্লেখযোগ্য নাম। ১৯৬৫ সালে তার বিনোদন দুনিয়ায় পদার্পণ। কর্মজীবনের শুরুতে একটি ট্যালেন্ট কন্টেস্টে তিনি সুভাষ ঘাই ও রাজেশ খান্নার মতো তারকাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নজর কাড়েন।

অভিনয়ের পাশাপাশি তিনি ‘স্বামী’ এবং ‘ক্যায়া কারু সজনী আয়ে না বলম’ এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করেছেন। সম্প্রতি তাকে মুম্বাইয়ের একটি মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাসিমুখে দেখা গিয়েছিল। সেখানে তিনি মঞ্চে উঠে বক্তব্যও রেখেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা