ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৫, ১০:৩২ দুপুর

এক মলাটে জুলাই অভ্যুত্থানের প্রতিবাদী ৬৩ গান

এক মলাটে জুলাই অভ্যুত্থানের প্রতিবাদী ৬৩ গান

২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত ছাত্র-জনতার ঐতিহাসিক গণআন্দোলনের সময় যে গানগুলো আন্দোলনকারীদের সাহস ও প্রেরণা জুগিয়েছিল, সেইসব গান এবার সংকলিত হয়েছে একটি বইয়ে।

আলোকচিত্রী ও অ্যাক্টিভিস্ট মনজুর হোসেনের সম্পাদনায় প্রকাশিত হচ্ছে বইটি। নাম দেওয়া হয়েছে ‘জুলাইয়ের গান’।

এ বিষয়ে মনজুর হোসেন জানান, বইটি মূলত ‘জুলাই আন্দোলন’ চলাকালে প্রকাশিত ও জনপ্রিয় হয়ে ওঠা ৬৩টি প্রতিবাদী গানের সংকলন। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে রাজপথে চলা আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে উঠেছিল যেসব গান, সেগুলোর মধ্য থেকে বাছাই করে সাজানো হয়েছে এ সংকলন।

তাঁর ভাষায়, ‘এই বইটি সময়ের দলিল হয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান ঐতিহাসিক প্রমাণ হয়ে থাকবে।’

২০২৪ সালের সেই উত্তাল সময়ে রাষ্ট্রীয় বাহিনীর দমন-পীড়নের বিরুদ্ধে যখন শিক্ষার্থীরা রাজপথে দাঁড়ায়, তখন স্লোগান ও সংগীত হয়ে ওঠে তাদের প্রধান অস্ত্র। মোহাম্মদ সেজানের র‍্যাপ ‘কথা ক’ ছিল সে সময়ের অন্যতম জনপ্রিয় প্রতিবাদী সংগীত, যা মুহূর্তেই তরুণদের মুখে মুখে ছড়িয়ে পড়ে। এ ছাড়া আরও অনেক প্রতিবাদী গান আন্দোলনের চালিকাশক্তিতে পরিণত হয়েছিল।

মনজুর বলেন, ‘তেভাগা আন্দোলনে যেমন হেমাঙ্গ বিশ্বাস ও সলিল চৌধুরীর গান কৃষকদের উজ্জীবিত করেছিল, কিংবা মুক্তিযুদ্ধে যেমন গান যোদ্ধাদের সাহস জুগিয়েছে, ঠিক তেমনি চব্বিশের অভ্যুত্থানে এই র‍্যাপ ও প্রতিবাদী গানগুলো ছাত্রদের সংগঠিত করেছে, আন্দোলনের মনোবল যুগিয়েছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, চল্লিশটিরও বেশি বাংলা র‍্যাপ গান সরাসরি এই আন্দোলনে প্রভাব ফেলেছে। এগুলোর প্রতিটিতেই ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর নতুন প্রজন্মের জেগে ওঠার বার্তা। 

মনজুর বলেন ‘অনেকেই বলত, তরুণরা রাজনীতিবিমুখ। কিন্তু এই আন্দোলনে তারাই গানকে হাতিয়ার বানিয়ে রাজপথ কাঁপিয়েছে।

বইটি প্রকাশ করছে গয়রহ প্রকাশনী। এতে স্থান পেয়েছে মোহাম্মদ সেজান, ব্ল্যাকজ়, শূন্য ব্যান্ড, শায়ান, র‍্যাপার আর্কেমিসসহ একাধিক পরিচিত ও নবীন শিল্পীর গান। এমনকি এতে কাজী নজরুল ইসলামের গানও যুক্ত করা হয়েছে।

এর আগে ‘জুলাইয়ের দেয়ালচিত্র, দেশ সংস্কারের স্লোগান’ নামে আরেকটি গ্রাফিতি সংকলন গ্রন্থ প্রকাশ করেছিলেন মনজুর হোসেন। সেই বইয়ের জন্য তিনি ঢাকাজুড়ে ছড়িয়ে থাকা সাড়ে ১০ হাজারের বেশি দেয়ালচিত্র ফ্রেমবন্দি করে, সেখান থেকে ৪৫০টির বেশি চিত্র বেছে তুলে আনেন বইটিতে। এবার আন্দোলনের সাউন্ডট্র্যাক একত্রে তুলে ধরছেন ‘জুলাইয়ের গান’-এ।

মনজুর হোসেনের মতে, ‘ছাত্র আন্দোলনের এই গানের সংকলন শুধু সংগীতপ্রেমীদের জন্য নয়, এটি গণতন্ত্র, প্রতিবাদ ও স্বাধীন কণ্ঠস্বরের ইতিহাস। এই সংকলন দেখাবে- সাহস যখন হারিয়ে যেতে বসে, গান তখন অস্ত্র হয়ে ফিরে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা