ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৫, ০৪:৩৪ দুপুর

চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে ডুবে শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :  চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে ডুবে মো: আরিয়ান নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উজিরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর উজিরপুর চনকাপাড়া গ্রামের মো: তহুরুলের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার দুপুর ১২টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে পড়ে যায় আরিয়ান। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে খুঁজতে শুরু করে দুপুর ২টার দিকে নদীতে ভাসমান আরিয়ানের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

সংশ্লিষ্ট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিকুল ইসলাম বলেন, ঘটনার সময় শিশুটির পিতা বাড়িতে ছিলেন না। মা’র অজান্তে শিশুটি  বাড়ির বাইরে গিয়ে খেলতে খেলতে নদীতে পড়ে প্রাণ হারায়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা