ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৫, ০১:১৬ দুপুর

বিটিভির অনুষ্ঠান নিয়ে বিতর্ক, কারণ দর্শানোর নোটিশ

 বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি)

 বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রচারিত একটি অনুষ্ঠানে সরকারবিরোধী বক্তব্য উপস্থাপনের অভিযোগে অনুষ্ঠান নির্বাহী বেগম মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

২৭ জুন রাত ৯টায় প্রচারিত হয় বিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘জনতার সামনে’। ওই পর্বে এমন কিছু বিষয়বস্তু উপস্থাপন করা হয়, যা সরকারি কার্যক্রমের পরিপন্থী বলে অভিযোগ উঠেছে। এতে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

নোটিশে বলা হয়েছে, অনুষ্ঠানটির অনুমোদন ছিল অনুষ্ঠান নির্বাহী হিসেবে মাহবুবা ফেরদৌসের। তাঁর দায়িত্বে অবহেলার কারণেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা ৩ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।

আরও পড়ুন

 

এ ঘটনাকে ঘিরে রাষ্ট্রীয় গণমাধ্যমে দায়বদ্ধতা ও অনুষ্ঠান পরিকল্পনার পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, এমন ঘটনায় বিটিভির কনটেন্ট যাচাই ও সম্পাদকীয় নীতির স্বচ্ছতা আরও জোরদার করা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল