ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৫, ১০:০২ দুপুর

তৈরি করুন মজার পানতোয়া

মজার পানতোয়া

লাইফস্টাইল ডেস্ক : বাঙালির যে কোনো শুভ কাজে মিষ্টি চাই। মিষ্টির মধ্যে অত্যন্ত চেনা হল পানতোয়া। পরীক্ষার ফলাফলের পর যদি দোকানে মিষ্টি না পাওয়া যায়, তাহলে বাসাতেই বানিয়ে নিন। এক্ষেত্রে, সন্দেশ, রসগোল্লা, বা পানতোয়া সবই বাসায় তৈরি করা যায়। হাতের কাছেই যে উপকরণ আছে তা দিয়েই পানতোয়া বানিয়ে ফেলতে পারেন। আসুন জেনে নিই কিভাবে তৈরি করবেন-
উপকরণ
১. দুধের ছানা ২ কাপ
২. সুজি ২ টেবিল চামচ
৩. ময়দা আধা কাপ
৪. ঘি ২ টেবিল চামচ
৫. বেকিং সোডা কোয়ার্টার চা চামচ
৬. তেল পরিমাণমতো
৭. চিনি ২ কাপ
৮. পানি ২ কাপ
৯. এলাচ গুঁড়া সামান্য
১০. লেবুর রস ১ চা চামচ
১১. জাফরান সামান্য
প্রস্তুত প্রণালি ছানা, সুজি, বেকিং সোডা দিয়ে একসঙ্গে মিশিয়ে ঘি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেশান। এবার ছোট ছোট বল তৈরি করুন। প্যানে তেল গরম করে মাঝারি আঁচে পানতোয়ার বলগুলো সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। চিনি, পানি দিয়ে সিরা তৈরি করে এলাচ গুঁড়া যোগ করুন। ভাজা পানতোয়া গুলো সিরায় ঢেলে দিয়ে অল্প আঁচে ১৫ মিনিট রাখুন। চুলা থেকে নামিয়ে জাফরান দিয়ে পরিবেশন করুন মজাদার পানতোয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ