ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৫, ০৬:২৫ সকাল

‘দুপুরে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলনের খবর সঠিক নয়’

‘দুপুরে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলনের খবর সঠিক নয়’, ছবি: সংগৃহীত।

আজ দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সংবাদ সম্মেলনের খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।  সোমবার (১৪ জুলাই) সকালে ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। 

আরও পড়ুন

এর আগে বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, আজ দুপুর ২টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।  এ তথ্য সঠিক নয় জানিয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার লেখেন, “প্রধান উপদেষ্টা আজ গণভবনে কোনো প্রেস ব্রিফিং করবেন না। কিছু সংবাদমাধ্যমে প্রচারিত খবরটি ভুয়া।”  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা