ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৫, ০৪:৫০ সকাল

আজ গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন

আজ গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন, ছবি: সংগৃহীত।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে গণভবনে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন।  ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সংবাদ সম্মেলনটি শুরু হবে দুপুর ২টায়।

এই দিনটিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে নানা আয়োজন হাতে নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হবে ‘জুলাই উইমেন্স ডে’। এই উপলক্ষে আয়োজন করা হয়েছে অডিও-ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো।  

অনুষ্ঠানের বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আরও পড়ুন

এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা