ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ জুলাই, ২০২৫, ১২:৫৯ দুপুর

হাসপাতালে চিকিৎসাধীন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

হাসপাতালে চিকিৎসাধীন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ রবিবার (১৩ জুলাই) তার কার্যালয় থেকে জানানো হয়, মূলত শারীরিক দুর্বলতা এবং অবসাদের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন সম্প্রতি শতবর্ষে পা দেওয়া এই নেতা । ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মাহাথিরের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দুর্বলতার কারণে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণে আছেন সাবেক প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যা নাগাদই তিনি বাড়ি ফিরবেন বলে আশা করছি। আপাতত তিনি বিশ্রাম করছেন।

আরও পড়ুন

দক্ষিণ-পূর্ব এশীয় এই নেতা দুদশকেরও বেশি সময় দেশ পরিচালনার জন্য ব্যাপকভাবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরেই হৃদ্‌যন্ত্রের অসুখে ভুগছেন। এ পর্যন্ত একাধিক বাইপাস সার্জারিও করিয়েছেন তিনি। বিগত কয়েক বছরে ঘন ঘন হাসপাতালে ভর্তি হয়েছেন মাহাথির। সর্বশেষ শ্বাস-প্রশ্বাসের সমস্যার কারণে গত অক্টোবরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, গত বৃহস্পতিবার মাহাথিরের ১০০তম জন্মদিন ছিল। আর তার সহধর্মিণী হাসমা মোহদ আলিরও ৯৯তম জন্মদিন ছিল শনিবার। তাদের জন্মদিন উপলক্ষে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। পিকনিক স্পটে নিজেই গাড়ি চালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী। সেখানে ঘণ্টাখানেক সাইকেল চালানোর পর তাকে ক্লান্ত দেখায়। পরে জন্মদিন উদ্‌যাপন সম্পন্ন না করেই তাকে ফিরিয়ে নেওয়া হয়।

ডাক্তারি পেশা থেকে রাজনীতির মাঠে আসা মাহাথির মোহাম্মদ ২০২২ সাল পর্যন্ত মালয়েশিয়ার পার্লামেন্টারি সদস্য ছিলেন। তিনি ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর দেশ পরিচালনা করেন। এরপর বিরোধীদলীয় জোটকে নেতৃত্ব দিয়ে এক ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে ২০১৮ সালে আবারও ক্ষমতায় আসেন তিনি। তবে অন্তর্কোন্দলের কারণে দুবছরের কম সময়ে সেই সরকার ভেঙে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি