ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ জুলাই, ২০২৫, ০৯:১৫ সকাল

ইতিহাস গড়ে এশিয়া কাপ হকিতে মেয়েদের ব্রোঞ্জ পদক

ইতিহাস গড়ে এশিয়া কাপ হকিতে মেয়েদের ব্রোঞ্জ পদক, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী হকি দল ইতিহাস গড়ল অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়েই ব্রোঞ্জ পদক জিতে নিলো বাংলাদেশের মেয়েরা। রোববার (১৩ জুলাই) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে এ সাফল্য অর্জন করে তারা।

ম্যাচে হ্যাটট্রিক করে নায়িকায় পরিণত হন আইরিন আক্তার। তিন গোল করে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন তিনি। প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়া বাংলাদেশ ১২ মিনিটে আইরিনের গোলে সমতায় ফেরে। এরপর ১৮ ও ২০ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। দলের পক্ষে বাকি গোলগুলো করেন অধিনায়ক শারিকা রিমন, কণা আক্তার ও রিয়াশা রিশি। এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা মোট ১৪টি গোল করেছে এবং হজম করেছে ২৪টি।

আরও পড়ুন

দলের সর্বোচ্চ ৫ গোল করেছেন আইরিন, দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল করেন কণা আক্তার।গ্রুপ পর্বে শুরুটা ভালো না হলেও টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মেয়েরা। প্রথম ম্যাচে জাপানের কাছে ১১-০ গোলে হারের পর উজবেকিস্তান ও হংকংকে হারিয়ে সেমিফাইনালে উঠে তারা। যদিও চীনের বিপক্ষে ৯-০ গোলের বড় হার এবং কাজাখস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে ফাইনালের স্বপ্ন ভাঙে। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুর্দান্ত খেলে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে দলটি। 

এদিকে, ছেলেদের বিভাগে বাংলাদেশের হকি দল মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরে পদক বঞ্চিত হয়েছে। তারা টুর্নামেন্ট শুরু করেছিল হংকংকে হারিয়ে, তবে সেমিফাইনালে জাপানের কাছে ৬-৪ গোলে হেরে যায়। টুর্নামেন্টের ফাইনালে মেয়েদের বিভাগে মুখোমুখি হবে জাপান ও চীন। ছেলেদের বিভাগে শিরোপার জন্য লড়বে জাপান ও পাকিস্তান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক