ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জুলাই, ২০২৫, ০৬:০৭ বিকাল

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার বহুল আলোচিত যুবদল নেতা ফোরকান হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-গোহাইল ইউনিয়নের শালিখা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা ইউনিয়ন (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ইব্রাহিম সরদার (৬০) এবং একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল গফুর ওরফে সাজু (৬২)।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোহাইল বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মামলাটির অন্যতম পলাতক আসামি হিসেবে আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুন

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গোলাগুলিতে কনটেন্ট ক্রিয়েটর নিহত

গৃহবধূর সালমার নিত্যসঙ্গী টিয়ে পাখি মিঠু, তাকে নিয়েই ঈদে কেনাকাটা

পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন 

সিরাজগঞ্জের উল্লাপাড়া মাইক্রো-অটোভ্যান সংঘর্ষে গৃহবধূ নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশীদ