ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জুলাই, ২০২৫, ১২:৫৯ দুপুর

নরওয়ের কাছে ২.৬ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত,নরওয়ের কাছে ২.৬ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রি করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সীমান্তবর্তী ন্যাটো মিত্র নরওয়ের কাছে ২.৬ বিলিয়ন ডলারের এইচএইচ-৬০ ডাব্লিউ যুদ্ধ উদ্ধার হেলিকপ্টার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১১ জুলাই) পরাসি গণমাধ্যম এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে যে ‘প্রস্তাবিত বিক্রয় নরওয়ের বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করবে। বিমান বাহিনীর যুদ্ধ ও বিশেষ অভিযানের ক্ষমতা বৃদ্ধি করবে। নরওয়ে অন্যান্য ন্যাটো সদস্য ও তার মিত্রদের প্রতিরক্ষার জন্য এই বিমানগুলো ব্যবহার করবে। নরওয়ের সরঞ্জাম ও পরিষেবাগুলো তার সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করতে কোনও অসুবিধা হবে না।  

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর সম্ভাব্য এই বিক্রয় অনুমোদন করেছে এবং ডিএসসিএ শুক্রবার মার্কিন কংগ্রেসকে প্রয়োজনীয় নোটিফিকেশন প্রদান করেছে। তবে, এই লেনদেন চূড়ান্ত করতে এখনও কংগ্রেসের অনুমোদন প্রয়োজন রয়েছে।

সূত্র : এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক