ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জুলাই, ২০২৫, ১২:০৮ দুপুর

আমের মৌসুমে ঘরেই তৈরি করুন ম্যাঙ্গো স্টিকি রাইস

ম্যাঙ্গো স্টিকি রাইস

লাইফস্টাইল ডেস্ক : চলছে আমের মৌসুম। বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন জাতের আম। এই সময়ে আম দিয়ে নানা পদের খাবার তৈরি করা হয় অনেক বাড়িতে। আমাদের দেশের মতো বিশ্বের অন্যান্য দেশেও আম জনপ্রিয় ফল। তারাও এই ফল দিয়ে বিভিন্ন খাবার তৈরি করেন।

তবে এসবের মধ্যে থাইল্যান্ডের বিখ্যাত ম্যাঙ্গো স্টিকি রাইসের কথা আলাদা করে বলতে হবে। এই খাবারটিকে দক্ষিণ-পূর্ব এশীয়ার ঐতিহ্যবাহী খাবার হিসেবে বিবেচনা করা হয়। আপনি চাইলে খুব সহজেই ঘরে বসে এই আমের মৌসুমে ম্যাঙ্গো স্টিকি রাইস তৈরি করতে পারেন।

 জেনে নিন রেসিপি-

সাধারণত ম্যাঙ্গো স্টিকি রাইস বানাতে গ্লুটিনাস রাইস অথবা বিন্নি চাল লাগে। আমাদের দেশে বিন্নি চাল সহজলভ্য। প্রথমে এক কাপ বিন্নি চাল ভিজিয়ে রাখতে হবে ঘণ্টাখানেক। এরপর ভেজানো চাল হাড়িতে সেদ্ধ করে নিতে হবে আধা ঘণ্টা। এই সময় খেয়াল রাখতে হবে হাড়ির সব জায়গায় যেন সমানভাবে তাপ যায়। 

 

আরও পড়ুন

এই খাবারের গুরুত্বপূর্ণ অংশ নারকেলের সস। চাল সেদ্ধ হতে দিয়ে সসটা বানাতে পারেন। এ জন্য নারকেলের দুধ নিতে হবে দুই কাপ পরিমাণ। নারকেল বেটে দুধ বের করে নেয়া যায়। এবার একটি ফ্রাই প্যানে দুই কাপ নারকেলের দুধ, আধা কাপ চিনি, আধা চা চামচ লবণ মিশিয়ে জ্বাল দিতে হবে। একটু ঘন হয়ে আসলে সেখান থেকে এক কাপ পরিমাণ নারকেলের সস সরিয়ে আলাদা রাখুন।

 

এরপর চুলা বন্ধ করে প্যানে থাকা নারকেলের দুধের সঙ্গে সেদ্ধ করে রাখা বিন্নি চালের ভাতগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিন ১৫ মিনিট। এই সময়ে বিন্নি চালের ভাতগুলো সুন্দরভাবে নারকেলের দুধের সসের সঙ্গে মিশে যাবে।

স্টিকি রাইসের ওপর আগে থেকে তুলে রাখা নারকেলের সস ও ভাজা তিল দিয়ে পরিবেশন করতে পারেন।

শেষ ধাপে এসে একটি ঠান্ডা পাকা আম লাগবে। আম খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিন। এরপর একটি প্লেটে নারকেলের দুধ মাখানো স্টিকি রাইস দিয়ে চারপাশে আমের স্লাইসগুলো সাজিয়ে নিতে হবে। এবার স্টিকি রাইসের ওপর আগে থেকে তুলে রাখা নারকেলের সস ও ভাজা তিল দিয়ে পরিবেশন করতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক