ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জুলাই, ২০২৫, ১১:০৭ দুপুর

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যানের

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যানের

জামালপুরের মেলান্দহে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাওসার আলী (৩৫) নামে এক পল্লী বিদ্যুতের লাইনম্যান মারা গেছেন।

আজ শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আদবারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাওসার আলীর বাড়ি নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ এলাকায় আবুল হাদির ছেলে। তিনি মেলান্দহ পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান পদে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা মাহমুদপুর এলাকায় একটি বাড়িতে বৈদ্যুতিক মিটারের লাইন মেরামতের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তার সহকর্মী উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়‌।
 
মেলান্দহ পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক মো. মমিনুর রহমান বিশ্বাস বলেন,‘একটি বাড়ির বৈদ্যুতিক মিটারের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎপষ্ট হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক