ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ জুলাই, ২০২৫, ০২:৩৪ দুপুর

লালমনিরহাটে ১শ’ ভূমিহীন পরিবার খুঁজে পেলো নতুন ঠিকানা

লালমনিরহাটে ১শ’ ভূমিহীন পরিবার খুঁজে পেলো নতুন ঠিকানা। ছবি সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম এলাকায় ১শ’ ভূমিহীন পরিবারের জন্য বরাদ্দ ১৫ একর জমি পুনরায় উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা সরেজমিনে উপস্থিত থেকে সাড়ে ছয় একর এ জমি উদ্ধার করেন।

জানা গেছে, ২০০০ সালে কাশীরাম মৌজায় প্রায় ১৫ একর জমিতে ১শ’ ভূমিহীন পরিবারকে ব্যারাক নির্মাণের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছিল। তবে ২০০৩-০৪ সালে নদী ভাঙনের ফলে ব্যারাকগুলো নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে একই স্থানে নতুন চর জেগে উঠলে, প্রতি পরিবারকে ৫ শতাংশ করে কবিলত দলিলের প্রেক্ষিতে ৬.৬৬ একর জমি উদ্ধার করে ১০ ফিট রাস্তা নির্ধারণ করে ভূমিহীন পরিবারগুলোকে উদ্ধার করে দেন।

তবে দীর্ঘদিন ধরে জমির উপর অবৈধ দখলদারদের দখলে থাকার কারণে প্রকৃত অধিকারভোগীরা তাদের জমির দখল পাচ্ছিলেন না। তখন গত জানুয়ারি মাসে একটি সরকারি পরিমাপক (সার্ভেয়ার) দলকে ভূমি পরিমাপে পাঠানো হলে তাদের দখলদাররা ভূমি পরিমাপে বাধা দেন বলে জানা গেছে।

আরও পড়ুন

অবশেষে এদিন কালীগঞ্জ থানার পুলিশ এবং সেনাবাহিনীর একটি টিমের সহায়তায় লাল পতাকা টানিয়ে ৬.৬৬ একর জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীন যাদের বিগত সময় ৫ শতাংশ করে জমি কবিলত করে দিয়ে পুনর্বাসন করা হয়েছিল তাদের এ জমি বুঝিয়ে দেয়া হয় বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

স্থানীয়দের দাবি, আশ্রায়ণ প্রকল্পের এই জমিগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে এখানে বসবাসরত অনেকেই অন্যের জমিতে বা সরাকারি বাধে বসবাস করছেন। এই জমি উদ্ধার করে দেওয়ার কারণে ভূমিহীনরা পুনরায় তাদের বসতবাড়ি নির্মাণের ঠিকানা যেমন খুঁজে পেলো তেমনি নতুন জীবনেরও সূচনা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী