ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ জুলাই, ২০২৫, ০৩:৪৮ দুপুর

বগুড়ায় ধর্ষণের মামলায় কৃষি কর্মকর্তা জেলহাজতে

বগুড়ায় ধর্ষণের মামলায় কৃষি কর্মকর্তা জেলহাজতে, ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ধর্ষণ মামলায় পাবনার চাটমোহর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ ওরফে মিমোকে (৩৮) জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ তাকে বগুড়া জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সরকারি কৌঁসুলি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া গ্রামের বাসিন্দা মামুনুর রশিদ মিমো কাহালু উপজেলা কৃষি অফিসে কর্মরত থাকাবস্থায় প্রতিবেশী এক তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। রাজি না হলে তিনি আত্মহত্যার হুমকি দেন। পরে বিয়ের আশ্বাসে ওই তরুণী সম্পর্ক গড়ে তোলেন। এরপর চলতি বছরের ১৩ এপ্রিল কাহালুর বাটালদীঘিতে শ্মশান ঘরের পাশে এক বাড়িতে তরুণীকে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক করেন। বিষয়টি জানাজানি হলে তিনি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং তরুণীকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় ২২ এপ্রিল কাহালু থানায় মামলার পর আত্মগোপনে ছিলেন কৃষি কর্মকর্তা মিমো।

আরও পড়ুন

এরপর কৃষি কর্মকর্তা মিমো আজ বগুড়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বগুড়া আদালতের পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, আদালতের আদেশে আজ বিকেলে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫