ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ জুলাই, ২০২৫, ০২:০৬ দুপুর

শাপলা প্রতীক তালিকায় না রাখার কারণ জানালো ইসি

ছবি : সংগৃহীত,শাপলা প্রতীক তালিকায় না রাখার কারণ জানালো ইসি

নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে প্রতীকের তালিকায় ‘শাপলা’ না রাখার কারণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১০ জুলাই) অষ্টম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এই ব্যাখ্যা দেন।

তিনি বলেন, শাপলা প্রতীক চেয়ে দুটি দল আবেদন করেছিল। গত ১৭ এপ্রিল নাগরিক ঐক্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২২ জুন এ প্রতীক চায়। সব বিবেচনায় প্রতীকের তালিকায় শাপলা রাখা হয়নি। আমরা শাপলাকে বাদ দিইনি।

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এরমধ্যে ৫১টি প্রতীক ৫১টি নিবন্ধিত দলের জন্য। বাকিগুলো নতুন নিবন্ধন পেলে এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য থাকবে।

আরও পড়ুন

এর আগে বুধাবার দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ নির্বাচন বিধিমালায় তফসিলভূক্ত না করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শাপলা জাতীয় প্রতীক হওয়ায় নির্বাচনের প্রতীক হিসেবে এটি বিধিমালার তফসিলভূক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে প্রতীকটি কেউ পাওয়ার সুযোগ থাকবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি